ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্লিকারে বেশি ছবির জন্য টাকা দিতে হবে

আকাশ আইসিটি ডেস্ক:

এতদিন এক টেরাবাইট জায়গা ফ্রিতে ব্যবহার করা গেলেও এবার নির্দিষ্ট করে দেয়া হচ্ছে ইমেজ হোস্টিং সাইট ফ্লিকারে ছবি রাখার সংখ্যা।

প্রত্যেক ব্যবহারকারী ফ্লিকারে এক হাজার ছবি রাখতে পারবেন। এর চেয়ে বেশি ছবি চাইলেও তারা আপলোড করতে পারবেন না।

ইতিমধ্যে কারও ছবির সংখ্যা এক হাজার অতিক্রম করে থাকলে ফ্লিকার নিজ থেকেই সর্বপ্রথমে আপলোড করা ছবিগুলো ডিলিট করা শুরু করবে।

এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে। তবে বর্তমানে মাত্র ৩ শতাংশ ফ্লিকার ব্যবহারকারীরই এক হাজারের বেশি ছবি রয়েছে। তবে যারা এ সীমা অতিক্রম করে আনলিমিটেড স্টোরেজ সুবিধা পেতে চান তাদের জন্য থাকবে প্রো অ্যাকাউন্টের সুবিধা।

প্রো অ্যাকাউন্টের জন্য ফি নির্ধারণ করা হয়েছে বছরে ৫০ ডলার (চার হাজার দুইশ’ টাকা)। প্রো অ্যাকাউন্টের প্রিমিয়াম গ্রাহকদের কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। তাদের ছবি কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে সে সংক্রান্ত ডেটাও তাদের দেয়া হবে।

এছাড়াও বিনামূল্যে গ্রাহক সেবাসহ স্মাগমাগ, অ্যাডোবি ও পিক ডিজাইনের ওয়েবসাইট ব্যবহারে তারা ছাড় পাবেন। ফ্লিকারের মালিকানায় বদল হওয়ার পর এবারই প্রথম সাইটটিতে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দেয়া হয়েছে।

প্রফেশনাল ফটো হোস্টিং কোম্পানি স্মাগমাগ গত এপ্রিলে ফ্লিকার কিনে নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্লিকারে বেশি ছবির জন্য টাকা দিতে হবে

আপডেট সময় ১১:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮