ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয়দফা সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্টের ১১ নেতা

অাকাশ জাতীয় ডেস্ক:

দ্বিতীয়দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে ফের সংলাপে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে দুই পক্ষের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জানা যায়, ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ সদস্য দ্বিতীয়দফার সংলাপে যোগ দিতে পারেন।

তারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ঐক্যপ্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ, ডা. জাহেদুর রহমান।

হঠাৎ করেই খবর আসে ড. কামাল হোসেন সংলাপে যাচ্ছেন না।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাই যাবেন। আমরা যাব।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু যুগান্তরকে জানান, ড. কামাল হোসেনের শরীরটা একটু খারাপ। আমরা এখন তাকে দেখতে যাচ্ছি, তার সঙ্গে পরামর্শ করতে। যদি শরীর ভাল থাকে তিনি যাবেন।

এর আগে, ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হয় এ আলোচনা। এরপর ২ নভেম্বর বি. চৌধুরীর নেতৃত্বে জাতীয় যুক্তফ্রন্ট, ৪ নভেম্বর ক্ষমতাসীন ১৪ দলীয় জোট, ৫ নভেম্বর হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট, ৬ নভেম্বর দুপুরে ইসলামী ঐক্যজোটসহ ধর্মীয় অন্যান্য দল এবং বিকালে বাম গণতান্ত্রিক জোট।

১ নভেম্বর সংলাপে ঐক্যফ্রন্টের ২০ নেতা এবং আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ জন নেতা উপস্থিত ছিলেন। দীর্ঘ সাড়ে তিনঘণ্টার সেই সংলাপে আশানুরূপ ফলাফল আসেনি।

সংলাপ থেকে বেরিয়ে ঐক্যফ্রন্ট নেতারা জানান, তারা এ সংলাপে সন্তষ্ট নয়। যদিও ক্ষমতাসীন দলের নেতারা দাবি করেন, সংলাপ ফলপ্রসু হয়েছে।

প্রথম দফা সংলাপে গুরুত্বপূর্ণ দাবি মেনে না নেয়ায় ফের স্বল্প পরিসরে সংলাপ চেয়ে রোববার প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠান ড. কামাল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

দ্বিতীয়দফা সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্টের ১১ নেতা

আপডেট সময় ১০:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮