ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজাকারের গাড়িতে পতাকা আওয়ামী লীগই দিয়েছে: কাদের সিদ্দিকী

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজাকারের গাড়িতে প্রথমে পতাকা বিএনপি তুলে দেয়নি দিয়েছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

মঙ্গলবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘বলা হয়, বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছে, যা সঠিক নয়। রাজাকারের গাড়িতে পতাকা আওয়ামী লীগই দিয়েছে। মহিউদ্দিন ও আশিকুর রহমানের গাড়িতে পতাকা তুলে দেয়া হয়েছে’।

তিনি বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে গণতন্ত্রকে মুক্ত করব, বেগম খালেদা জিয়াকে মুক্ত করব।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি বিএনপি নয়, ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি। নেতাকর্মীদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, আপনাদের পদে পদে বিপদে ফেলা হয়েছে। আপনাদের সঙ্গে আলোচনা না করেই তফসিল ঘোষণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘বোন, একবার সোহরাওয়ার্দী উদ্যানে এসে দেখুন- জনতা কী চায়’।

ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি নির্বাচন সুষ্ঠু চান, লড়াইয়ে জিততে চান, তাহলে বিএনপি আপাতত ভুলে যান। আমি খালেদা জিয়ার মুক্তি চাই না। আমরা চাই শেখ হাসিনার মুক্তি কবে হবে’।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘চাড়াল’ সম্বোধন করে কাদের সিদ্দিকী বলেন, ওবায়দুল কাদের চাড়াল। ওর কথার দাম নেই। একটি চাড়ালের কথার মূল্য আছে, ওবায়দুল কাদেরের কথার মূল্য নেই।

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘গত ৪ তারিখ উনি এখানে এসেছিলেন, আল্লামা শফীর এক মিটিংয়ে। আল্লামা শফী ভুলে যেতে পারেন, আমি কাদের সিদ্দিকী ভুলি নাই। শাপলা চত্বরে ঈমানদারদের রক্ত ঝরিয়েছে, এই রক্তের বদলা না নিলে আমরা বেইমানে পরিণত হব। ইলেকশন দিতে হবে হাসিনাকে।’

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

রাজাকারের গাড়িতে পতাকা আওয়ামী লীগই দিয়েছে: কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৮:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮