ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করল মিসর, গাজায় আনন্দের ঢেউ ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

দাবি না মানলে আন্দোলন: ঐক্যফ্রন্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ সফল না হলে রোডমার্চের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একইসঙ্গে তফসিল না পেছালে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রার ঘোষণা এসেছে সোহরাওয়ার্দীর জনসভা থেকে।

প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের আগের দিন মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে ঐক্যফ্রন্ট। জোটের প্রধান নেতা ড. কামাল হোসেন ছাড়াও বিএনপি, নাগরিক ঐক্য, জেএসডি, ঐক্য প্রক্রিয়া, গণফোরামের নেতারাও বক্তব্য রাখেন জনসভায়।

গত ১ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে প্রথম দফা সংলাপে বসে জাতীয় ঐক্যফ্রন্ট। সেদিন কাক্সিক্ষত ফল না পেয়ে আবার সংলাপে বসতে চিঠি দেয় এই জোট। পরে বুধবার বেলা ১১টায় তাদেরকে সময় দেয়া হয়।

আগের দিন সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের এই সমাবেশে দৃষ্টি ছিল সেখান থেকে কী ঘোষণা আসে।

বিএনপি মহাসসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সমঝোতা, সংলাপ এবং শান্তির নামে কোনো নাটক চলবে না। বুধবার অসন্ন সংলাপে ৭ দফা দাবি মেনে না নিলে আগামী ৮ নভেম্বর রাজশাহী অভিমুখে রোডমার্চ ও পরের দিন রাজশাহীতে জনসভা করা হবে। একইভাবে পরবর্তিতে বরিশাল ও খুলনাতেও সভা করবে ফ্রন্ট।’

আরও আসছে…

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দাবি না মানলে আন্দোলন: ঐক্যফ্রন্ট

আপডেট সময় ০৭:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮