ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তফসিল পেছানোর আহ্বান জানাবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পিছিয়ে দিতে এবং নির্বাচনে ইভিএম ব্যবহার না করার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনে প্রতিনিধি পাঠাবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।

সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর আদালত অঙ্গনে হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জয়নুল আবেদীন বলেন, ‘সরকারি ছত্রছায়ায় না হলে আদালত অঙ্গনে ব্যারিস্টার মইনুলের ওপর হামলা সম্ভব নয়। কিন্তু মইনুল হোসেনকে এভাবে অপমান করা হয়েছে। এটা শুধু তার অপমান নয়, এটা দেশের সব আইনজীবীর জন্য অপমান। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে অনুরোধ করছি অনতিবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। কারণ, এই হামলা আপনাদের ছত্রছায়ায় হয়েছে। তাই এর প্রতিকার আমরা দাবি করছি।’

তিনি বলেন, ‘সংবিধানের অভিভাবক হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত এবং আদালতের অভিভাবক হলেন প্রধান বিচারপতি। তাই প্রধান বিচারপতির কাছে অনুরোধ করব, দেশের আইনজীবীদের মানসম্মান রক্ষা করার দায়িত্ব আপনারও আছে। মইনুল হোসেনের বিরুদ্ধে যে অত্যাচার করা হয়েছে তা আপনি সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে তদন্ত করুন। মইনুল হোসেনকে মানহানির মামলায় জামিনযোগ্য ধারায় জামিন না দেয়ায় ওই ম্যাজিস্ট্রেটকে তলব করুন এবং তার এই ধরনের অসদাচরণের বিচার করুন।’

তিনি বলেন, ‘আমরা দেখতে চাই বিচার বিভাগ স্বাধীন এবং বিচার বিভাগের ওপর সরকার কোনো হস্তক্ষেপ করছে না। আর যদি তা না হয় তবে কঠোর কর্মসূচি দেয়া হবে।’

ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর আদালত অঙ্গনে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর হামলার প্রতিবাদে দেশের সব আইনজীবী সমিতিতে আগামীকাল অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করছি।’

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি গোলাম মোস্তফা ও গোলাম রহমান ভূঁইয়া, একেএম এহসানুর রহমান, আহসান উল্লাহ, মেহেদী হাসানসহ বিএনপি সমর্থিত আইনজীবীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তফসিল পেছানোর আহ্বান জানাবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি

আপডেট সময় ১০:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮