ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

‘কাদের সিদ্দিকীর যোগদানে ঐক্যফ্রন্টের শক্তি আরও বেড়ে গেল’

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর যোগদানে ঐক্যফ্রন্টের শক্তি আরও বেড়ে গেল বলে মন্তব্য করেছেন জেএসডির সভাপতি ও ফ্রন্ট নেতা আ স ম রব।

সোমবার দুপুরে মতিঝিলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন জোটে যোগদানের ঘোষণা দেন কাদের সিদ্দিকী।

এ সময় তাকে অভিনন্দন জানিয়ে আ স ম রব বলেন, কাদের সিদ্দিকীর যোগদানে লড়াইয়ের শক্তি বেড়ে গেল। আমাদের এ লড়াই গণতন্ত্রের লড়াই, ভোটাধিকারের লড়াই।

এ সময় অনুষ্ঠানে ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ছলচাতুরি করে আর রেহাই পাবেন না। মানুষকে আর ফাঁকি দেয়া যাবে না। জনগণের দাবি মানতে হবে। নির্বাচন করতে চাইলে দাবি মানতে হবে, সংঘাত হলে দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।

কাদের সিদ্দিকীর যোগদানে অভিনন্দন জানিয়েছেন ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, মোস্তফা মহসিন মন্টুসহ অন্যরা।

যোগদানের পর বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর প্রতি আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, আশা করি আগামী ডিসেম্বরে আপনিও আমাদের সঙ্গে আসবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

‘কাদের সিদ্দিকীর যোগদানে ঐক্যফ্রন্টের শক্তি আরও বেড়ে গেল’

আপডেট সময় ০২:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮