ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করল মিসর, গাজায় আনন্দের ঢেউ ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিবেশ নষ্ট করবেন না: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে যে অনন্য নজির ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছেন তা গরম ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে নষ্ট না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সব কিছুকে এক পাশে রেখে জননেত্রী শেখ হাসিনা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর অনুরোধে ত্বরিত সাড়া দিয়ে সংলাপে বসেছেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সুতরাং কেউ গরম ও উসকানিমূলক বক্তব্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট করবেন না।

নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, সংবিধানের আলোকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে করণীয় সব কিছু বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্ত করেছেন। সুতরাং, দেশের জনগণ আশা করবে সংলাপের মাধ্যমে যে পরিবেশ তৈরি হয়েছে কেউ যেন তা নষ্ট না করে।

আয়োজক সংগঠনের সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গির আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এদিকে শুক্রবার বিকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের প্রচার উপকমিটির বৈঠকে অংশ নেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিবেশ নষ্ট করবেন না: হাছান

আপডেট সময় ১০:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮