ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সঙ্গে সংলাপ করছে আ.লীগ’

অাকাশ জাতীয় ডেস্ক: 

সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সঙ্গে সংলাপ করছে আওয়ামী লীগ বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২ নভেম্বর) যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।

এরআগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে যোগ দিতে সন্ধ্যা সাতটার দিকে গণভবনে পৌঁছান বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের নেতারা।

সংলাপে বিকল্প ধারা বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিচ্ছেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ অন্য নেতারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংলাপে সংবিধান সম্মত সব বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল ড. কামাল হোসেনের নেতৃত্বে যুক্তফ্রন্ট যে দাবিগুলো তুলেছিল সেই সাতটি দাবির সঙ্গে বিকল্পধারার বেশিরভাগ দাবিরই মিল আছে। সংসদ ভেঙে দেয়া, নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচনে সেনা মোতায়েনসহ দুই ফ্রন্টের পাঁচটি দাবিতে মিল আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সঙ্গে সংলাপ করছে আ.লীগ’

আপডেট সময় ১০:০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮