ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করল মিসর, গাজায় আনন্দের ঢেউ ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

রাজনৈতিক মামলার তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের নেতারা রাজনৈতিক মামলার বিষয়ে একটি প্রশ্ন তুলেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. কামাল হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- তাদের কাছে যে মামলাগুলোকে রাজনৈতিক বলে মনে হবে, সেগুলোর তালিকা যেন তারা আমার কাছে পৌঁছে দেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপিকে সঙ্গে নিয়ে কামাল হোসেনের উদ্যোগে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৃহস্পতিবার গণভবনে সংলাপে বসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সাড়ে ৩ ঘণ্টার এই সংলাপ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সংলাপে শেখ হাসিনা সবার কথা শুনেছেন, ঐক্যফ্রন্ট নেতাদের কথা বলতে বাধা দেয়া হয়নি। কিছু কিছু অভিযোগ তারা করেছেন। সে প্রেক্ষাপটে আমাদের বক্তব্যও শালীনভাবে তুলে ধরা হয়েছে। একটি সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। এ আলোচনা অব্যাহত থাকবে।

ওবায়দুল কাদের বলেন, এখানে কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। আমাদের নেত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলে দিয়েছেন- সভা-সমাবেশ করতে চাইলে করতে পারবেন। তবে রাস্তা বন্ধ না করে কোনো মাঠে করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে কোনো দ্বিমত নেই।

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসার দাবিতেও সায় দিয়েছেন শেখ হাসিনা বলে জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

আলোচনার অগ্রগতি ভালো হয়েছে দাবি করে তিনি বলেন, ছোটপরিসরে বসার ব্যাপারে নেত্রী বলেছেন- আমার দ্বার উন্মুক্ত। যে কোনো সময় আসতে পারেন। আমাদের ৮ তারিখ পর্যন্ত আরও কয়েকটি সংলাপ আছে।

তার পর কি আবার সংলাপ হবে- এ প্রশ্নের উত্তরে কাদের বলেন, তারা এলেই হবে। তারা যদি মনে করেন, আশা দরকার। তা হলে আমাদের খবর দিলে আমরা অবশ্যই নেত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানাব।

ইভিএমের বিষয়ে কাদের বলেন, শেখ হাসিনা বলেছেন- ইভিএম আধুনিক পদ্ধতি। তবে এবার নির্বাচন হয়তো সীমিতভাবে ব্যবহার করবে, এতে আমাদের সমর্থন থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজনৈতিক মামলার তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

আপডেট সময় ০৩:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮