ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

আবদুল আউয়াল মিন্টুকে দুদকে তলব

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদ করতে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, আবদুল আউয়াল মিন্টুকে আগামী ৫ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তলব করা হয়েছে।

তিনি বলেন, তাকে তলবের নোটিশ বীর উত্তম সিআর দত্ত রোডের অ্যাংকর টাওয়ারে অবিস্থত মাল্টিমোড গ্রুপের ঠিকানায় পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করবেন।

ভুয়া আর্থিক প্রতিবেদন তৈরি করে ঋণ নেয়া, শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি, ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় সন্দেহজনক লেনদেন ও বিদেশে অর্থপাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে।

এই অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক সামছুল আলম ও সহকারী পরিচালক মো. সালাহউদ্দিনের সমন্বয়ে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু নব্বইয়ের দশকে শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দিয়ে এখন দলটির ভাইস চেয়ারম্যান।

এর আগে বিগত সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় অন্য অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ীর মতো মিন্টুও দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

আবদুল আউয়াল মিন্টুকে দুদকে তলব

আপডেট সময় ০৯:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮