ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

সংলাপের রেজাল্ট কী আসবে, তা বলতে পারব না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের রেজাল্ট কী আসবে, তা বলতে পারব না। আগাম মন্তব্য থেকে বিরত থাকতে চাই।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিকল্পধারার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপে বসতে রাজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখি কারা কারা আগ্রহী।

‘তবে সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি ৪, ৫ বা ৬ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায়, এর পর কী করে আলোচনা হবে?’, বলেন সেতুমন্ত্রী।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার কারণে এই সংলাপের ফল নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংশয় প্রকাশ করেছেন।

এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ রায় আওয়ামী লীগ সরকার দেয়নি, প্রধানমন্ত্রীও দেননি। আইনি বিষয়ের সঙ্গে সংলাপের সম্পর্ক নেই। তবে এ বিষয়টি নিয়ে সংলাপে আলোচনার পথে বাধা নেই।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগ দলমত নির্বিশেষে বেশিরভাগ মানুষ সমর্থন করছেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ ও ফ্রান্সের রাষ্ট্রদূত মারি আন বোখতা।

মন্ত্রী জানান, দুই রাষ্ট্রদূতই প্রধানমন্ত্রীর সংলাপের এই উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

সংলাপের রেজাল্ট কী আসবে, তা বলতে পারব না: কাদের

আপডেট সময় ০৯:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮