ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুরুতর অসুস্থ দিলীপ কুমার

আকাশ বিনোদন ডেস্ক: 

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মাত্র এক মাসের মাথায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়াসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। আপাতত বাড়িতেই শুরু হয়েছে তার চিকিৎসা। পারিবারিক সূত্রে জানা গেছে, দিলীপ কুমার কয়েক দিন ধরে জ্বরেও ভুগছেন। স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন না।

দিলীপ কুমারের চিকিৎসক জানিয়েছেন, মুখ দিয়ে খাবার খাওয়ানো তো দূরের কথা, এখন তাকে পানি পর্যন্ত খাওয়ানো সম্ভব হচ্ছে না। তাই নলের সাহায্যে তাকে খাবার দেয়া হচ্ছে। তার ঠোঁট শুকিয়ে গেলে বরফের টুকরো ঘষার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। মুখ দিয়ে খাবার বা পানি দেয়া হলে তা ফুসফুসে গিয়ে জমা হচ্ছে। আর এর জন্য বলিউডের এ প্রবীণ অভিনেতাকে ওষুধের ওপর নির্ভর থাকতে হচ্ছে। দিলীপ কুমারকে প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখার জন্য বাসায় দু’জন নার্স নিয়োগ দেয়া হয়েছে। এ দুই নার্স সব সময় তার পাশে আছেন। কিছুদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দিলীপ কুমার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। কয়েক দিন আইসিইউতে রাখার পর তাকে বাসায় যাওয়ার অনুমতি দেয়া হয়।

দিলীপ কুমারের শারীরিক অসুস্থতা নিয়ে তার স্ত্রী সায়েরা বানু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। বলিউডের এ বরেণ্য অভিনেত্রী তার স্বামীর পাশেই আছেন। সম্প্রতি পরিচালক সুভাষ ঘাই বলেছেন, দিলীপ সাহেবকে এ অবস্থায় দেখে অত্যন্ত কষ্ট পাচ্ছি। হিন্দি ছবির জগতে অন্যতম উজ্জ্বল নক্ষত্রের নাম দিলীপ কুমার। তিনি ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন। তাকে ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয় কিংবদন্তি এ অভিনেতাকে। ডিসেম্বরেই দিলীপ কুমার পা দিয়েছেন ৯৫-এ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুরুতর অসুস্থ দিলীপ কুমার

আপডেট সময় ১১:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮