ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

এআর গ্লাস বানাবে ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক: 

হার্ডওয়্যার বাজারে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে অগমেন্টেড রিয়েলিটি (এআর) গ্লাস তৈরির ঘোষণা দিয়েছে ফেসবুক।

লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এআর/ভিআর ইভেন্টে বিষয়টি নিশ্চিত করেন ফেসবুকের এআর হেড ফিকাস কির্কপ্যাট্রিক। তিনি বলেন, গ্লাসগুলোকে আমরা বাস্তব রূপ দিতে চাই। এআর গ্লাসের উন্নয়নে আমরাও কিছু ভূমিকা রাখতে চাই।

এখনও আমাদের পণ্যটি ঘোষণা দেয়ার মতো পর্যায়ে পৌঁছেনি। তবে আমাদের গবেষকরা প্রযুক্তিটি নিয়ে কাজ করছেন। এর আগে ২০১৭ সালে এআর নিয়ে মার্ক জাকারবার্গ বলেছিলেন, আমরা যে মানের এআর গ্লাস চাই সেটা তৈরির সক্ষমতা আমাদের নেই।

কারণ এখনও সেই প্রযুক্তিই উদ্ভাবন করা যায়নি। আগামী পাঁচ বা সাত বছর পর হয়তো এটা সম্ভব হতে পারে। তাই ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) তৈরি করে আমরা এআরের দিকে অগ্রসর হতে পারি।

শুধু ফেসবুক নয়, মাইক্রোসফট তৈরি করছে এআর গ্লাস হলোলেন্স, গুগলও তাদের গুগল গ্লাসকে নতুন রূপে হাজির করতে কাজ শুরু করেছে। এআর গ্লাস তৈরিতে অ্যাকোনিয়া হোলোগ্রাফিক্স নামে পুরো একটি প্রতিষ্ঠান কিনে নিয়েছে অ্যাপল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআর গ্লাস বানাবে ফেসবুক

আপডেট সময় ১০:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮