ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে জুলাই অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু

আসছে খালেদা জিয়ার ‘বিশেষ বার্তা’

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আলোচনার আগে খালেদা জিয়ার বিশেষ বার্তা পেতে যাচ্ছেন বিএনপির নেতারা। বিএসএমএমইউতে মঙ্গলবার পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে এ বার্তা দেয়া হতে পারে।

জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। পরবর্তী করণীয় সম্পর্কে তার মতামত বা পরামর্শও চাইবেন।

উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সংলাপ চেয়ে চিঠি দেয়। ওই চিঠির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার আলোচনার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সাজার মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

আসছে খালেদা জিয়ার ‘বিশেষ বার্তা’

আপডেট সময় ০৯:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮