ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

সংলাপে যাচ্ছেন বিএনপির যে পাঁচ প্রতিনিধি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে ১৬ জনের নাম চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এতে নেতৃত্ব দেবেন। জোটের প্রধান শরীকদল বিএনপির পক্ষে পাঁচজন অংশ নেবেন।

এরা হলেন- দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার মুহম্মদ জমিরউদ্দিন সরকার এবং ড. মইন খান।

পাঁচজন সংলাপে যাওয়ার বিষয়টি মঙ্গলবার যুগান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির একাধিক সূত্র।

ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির পাঁচ নেতা থাকছেন। বাকি ১০ জন অন্য দলগুলোর।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের পর সংলাপে অংশগ্রহণ করতে ১৬ সদস্যের প্রতিনিধি অংশ নেবেন বলে জানান জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

তবে বাকি ১৪ জন কারা তাদের নাম জানাতে কৌশলগত কারণে অপারগতা প্রকাশ করে তিনি।

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলে থাকছেন কি না এমন প্রশ্নের জবাবে রব বলেন, বিএনপি মহাসচিব একশবার যাবেন। উনাকে বাদ দিয়ে তো সংলাপ হবে না।

আ স ম আব্দুর রব বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছি। আমরা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে যাব। ঐক্যফ্রন্টের ১৫ নেতা যাবেন। কামাল হোসেন আমাদের নেতা, উনি ১৫ জনের বাইরে।

তিনি বলেন, জাতি আশা করে এই সংলাপের মাধ্যমে আগামী দিনে একটা সম্ভাবনা সৃষ্টি হবে। কোনো সংলাপ ব্যর্থ হয় নাই। এই সংলাপে ৭ দফাসহ সব কিছু নিয়ে আলোচনা হবে।

আ স ম আব্দুর রব বলেন, আমরা মনে করি, দেশে যে ক্রান্তিলগ্নে যে স্ট্যাগনেন্ট অবস্থার সৃষ্টি হয়েছে,কথা বলব কি বলব না… আজকে প্রধানমন্ত্রীর এই সংলাপের মধ্য দিয়ে দরজা খোলা হল, আলাপ-আলোচনা হচ্ছে, হবে এবং চলবে।

এর আগে বিকাল সোয়া ৪টায় ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই বৈঠক শুরু হয়।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক ছাত্রনেতা সুলতান মুহাম্মদ মনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

সংলাপে যাচ্ছেন বিএনপির যে পাঁচ প্রতিনিধি

আপডেট সময় ০৮:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮