ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

শ্রাবন্তীকে সান্ত্বনা দিচ্ছে মেয়েরা

আকাশ বিনোদন ডেস্ক:

এসেছিলেন স্বামীর সাথে আপোষ করতে। কিন্তু দেশে আসার পর স্বামী মোহাম্মদ খোরশেদ আলম তাঁর স্ত্রী কিংবা দুই মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। এরপর একপ্রকার ব্যর্থ হয়েই আমেরিকায় ফিরে যান মডেল ও অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী।

১২৪ দিন বাংলাদেশে অবস্থান করার পর গত শুক্রবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে নিউইয়র্কে ফিরে যান। এ সময় তাঁর সঙ্গে ছিল বড় মেয়ে রাবিয়াহ আলম আর ছোট মেয়ে আরিশা আলম।

নিউইয়র্কে ফিরে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রাবন্তী লিখেছেন, ‘সুন্দরভাবে পৌঁছেছি। এখানে ভালোই ঠান্ডা। আমার দুই মেয়ে মহা খুশি। ওদের স্কুল শুরু হবে। নতুন জীবন। সবাই আমার আর আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন, যেন আর কোনো ঝড় আমাদের তিনজনকে ভেঙে মুচড়ে দিতে না পারে।’

মেয়েদের কথা বলতে গিয়ে শ্রাবন্তী লিখেছেন, ‘বাবাকে কাছে পেতে ওরা অনেক কষ্ট করেছে। অনেক কষ্ট পেয়েছে। ওরা নিজেরাই এখন ক্লান্ত। ওদের মন খারাপ হয়, কিন্তু বুঝতে দেয় না। উল্টো আমাকে বলছে স্ট্রং হতে।’

শ্রাবন্তী আরও লেখেন, বড় মেয়ে রাবিয়াহ বলেছে, “এমন বাবার জন্য আমরা কাঁদব না, তুমিও কাঁদবে না “

নিউইয়র্কে ফিরে যাওয়ার আগে কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি শ্রাবন্তী। গত ৭ মে তাঁকে তালাকের নোটিশ পাঠান তাঁর স্বামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম। তিনি এনটিভির মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) ছিলেন। কাজ করেছেন চ্যানেল নাইনেও। শ্রাবন্তী দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রপ্রবাসী। সেখানে থাকতেই স্বামীর পাঠানো তালাকের নোটিশের খবর পান। এরপর গত ২৫ জুন দুই মেয়েকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন শ্রাবন্তী।

স্বামীর সঙ্গে আপস-মীমাংসার জন্য নানা চেষ্টা করে ব্যর্থ হন শ্রাবন্তী। তবে মোহাম্মদ খোরশেদ আলম তাঁকে যে তালাকের নোটিশ পাঠিয়েছিলেন, ঢাকার পারিবারিক আদালতের বিচারক দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ইশরাত জাহান তার স্থগিতাদেশ দিয়েছেন। যদি শ্রাবন্তীর সঙ্গে আর সংসার করতে না চান, তাহলে তাঁর স্বামীকে আবার নতুন করে আইন অনুযায়ী যথাযথভাবে তালাকের নোটিশ পাঠাতে হবে। তবে নিউইয়র্কে ফিরে যাওয়ার আগে মোহাম্মদ খোরশেদ আলম তাঁর স্ত্রী কিংবা দুই মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

শ্রাবন্তীকে সান্ত্বনা দিচ্ছে মেয়েরা

আপডেট সময় ০২:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮