ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কর্পোরেট সিমের নিবন্ধন যাচাই করবে বিটিআরসি

আকাশ আইসিটি ডেস্ক:

ইচ্ছে করলেই এখন থেকে আর কর্পোরেট সিম বিক্রি করা যাবে না। এজন্য আগে থেকে অনুমতি নিতে হবে।

এমনকি পূর্বে বিক্রীত সব কর্পোরেট সিমের নিবন্ধন যাচাই করা হবে।

সংশ্লিষ্ট কোম্পানির অনুমতি ছাড়াই সেগুলোর নামে প্রয়োজনের চেয়ে বেশি সিম নিবন্ধন করে তা অনেক দামে বিক্রি করার মতো ঘটনা উদ্ঘাটিত হওয়ার পর এমন পদক্ষেপ নিয়েছে বিটিআরসি।

কমিশনের তথ্য অনুযায়ী, আগস্টের শেষে দেশে মোট কার্যকর সিমের সংখ্যা ছিল ১৫ কোটি ৪২ লাখ। এর মধ্যে ১ থেকে ২ শতাংশ কর্পোরেট সিম হিসেবে ব্যবহার করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

র‌্যাব ২১ অক্টোবর গ্রামীণফোনের ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ একটি চক্রকে বিভিন্ন কোম্পানির অনুমোদনবিহীন পাঁচ শতাধিক কর্পোরেট সিমসহ গ্রেফতার করে। এ চক্র এসব সিম বেশি দামে বিক্রি করছিল।

এমন অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে সব কর্পোরেট সিমের নিবন্ধন যাচাই করে দেখতে চায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এর অংশ হিসেবে কমিশন সব অপারেটরের কাছে তাদের ইস্যু করা কর্পোরেট নম্বরের তালিকা চেয়ে সম্প্রতি চিঠি দিয়েছে।

এ নম্বরগুলো পর্যায়ক্রমে যাচাই-বাছাই করা হবে। নম্বরের তালিকা দেয়ার সঙ্গে প্রতিটি কর্পোরেট হাউসের ফোকাল পয়েন্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের জন্য ই-মেইল আইডিসহ অন্যান্য তথ্যও চেয়েছে।

আর কর্পোরেট সিম বিক্রির ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। এখন থেকে কোনো প্রতিষ্ঠানের কাছে কর্পোরেট নম্বর বিক্রির আগে কমিশনের কাছ থেকে এ সংক্রান্ত অনুমোদন নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কর্পোরেট সিমের নিবন্ধন যাচাই করবে বিটিআরসি

আপডেট সময় ১২:৪৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮