ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

ঐক্যফ্রন্ট নেতাকে ওবায়দুল কাদেরের ফোন

অাকাশ জাতীয় ডেস্ক: 

আগামী নির্বাচন সামনে রেখে সংলাপের আমন্ত্রণ জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে ফোন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাত ৮টার দিকে ওবায়দুল কাদের ফোন করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মহসিন মন্টু।

ওবায়দুল কাদের ফোন করে ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানান এবং এতে ঐক্যফ্রন্ট থেকে কতজন অংশ নেবেন তা জানতে চান। জবাবে ১৫-২০ জনের প্রতিনিধিদল অংশ নেবে বলে জানান মহসিন মন্টু।

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয়েছে আওয়ামী লীগ। আমরা জাতীয় ঐক্যফ্রন্টকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ তাদের সঙ্গে সংলাপে বসবে। আর এই সংলাপে আমাদের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।

তবে সংলাপ কবে ও কোথায় হবে তা এখনো বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে মোস্তফা মহসিন মন্টু গণমাধ্যমকে বলেন, কবে সংলাপ হবে, কোথায় হবে, তা মঙ্গলবার জানাবেন ওবায়দুল কাদের। এর বেশি কিছু বলতে পারব না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করা কি ভালো

ঐক্যফ্রন্ট নেতাকে ওবায়দুল কাদেরের ফোন

আপডেট সময় ১০:০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮