ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আগামীকাল মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল হবে।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

জিয়া চ্যারিটেবল মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ রায় ফরমায়েশি। আমরা ন্যায়বিচার পাইনি। নির্বাচন থেকেই দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ রায় ঘোষণা করা হয়েছে।

রায়ের প্রতিবাদের আগামীকাল মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল হবে বলে জানান মির্জা ফখরুল।

এর আগে সোমবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসনসহ চারজনের সাত বছর করে কারাদণ্ড দেন আদালত।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী সচিব মনিরুল ইসলাম।

রায়ে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

এ ছাড়া ট্রাস্টের নামে ঢাকা শহরে থাকা ৪২ কাঠা জমি রাষ্ট্রায়ত্ত করার আদেশ দিয়েছেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

কারো প্রতি আমার সন্দেহ নেই -: আসিফ আকবর

রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় ০২:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮