ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

ভোট উৎসবের নিশ্চয়তা হানিফের

অাকাশ জাতীয় ডেস্ক:

উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে নিশ্চয়তা দিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ। আর বর্তমান নির্বাচন কমিশন স্বচ্ছ প্রক্রিয়ায় উৎসবমুখর নির্বাচন দিতে সক্ষম বলে জানান তিনি।

সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে। যারা নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা মূলত নির্বাচনকে ভয় পেয়ে তা বানচালের অপতৎপরতায় লিপ্ত। এই কমিশন স্বচ্ছ প্রক্রিয়ায় একটি উৎসব মুখর নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।’

‘দেশে আইনে শাসন নেই’ বলে বিএনপি যে দাবি করছে সে প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের আইন ব্যবস্থা স্বাধীন বলেই এখনও পেট্রোল বোমা হামলা মামলার সন্ত্রাসীরা জামিন নিয়ে বাইরে ঘুরে বেড়াতে পারছেন। দেশবাসী মনে করেন পেট্রোল বোমার সন্ত্রাসীরা যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাতে তাদের বাইরে থাকার কথা নয়। শুধু বিচার ব্যবস্থা স্বাধীন বলেই তা সম্ভব হয়েছে।’

দেশের বিচার ব্যবস্থার উপর বিএনপির শ্রদ্ধা নেই বলে দাবি করেন হানিফ। বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দ- দিয়েছে। বিএনপির বড় বড় আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না। কারণ বেগম জিয়া এতিমের টাকা আত্মসাত করেছেন। এটা জেনেই তারা আইনি লড়াই বাদ দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে বেগম জিয়াকে মুক্ত করতে চান। এতেই প্রমাণ হয় দেশের বিচার ব্যবস্থার উপর তাদের কোনো শ্রদ্ধা নেই।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করা কি ভালো

ভোট উৎসবের নিশ্চয়তা হানিফের

আপডেট সময় ০১:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮