ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আবার দণ্ডিত খালেদা, এবার কারাদণ্ড সাত বছরের

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। সঙ্গে জরিমানা হয়েছে ১০ লাখ টাকা। টাকা না দিলে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে তাকে। সেই সঙ্গে কাকরাইলের যে জমি নিয়ে মামলা হয়েছে, সেটি বাজেয়াপ্তের আদেশ এসেছে।

এই মামলায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আসামি থাকা বিএনপি নেতা হারিছ চৌধুরী, জিয়াউল হক মুন্না এবং মুনিরুল ইসলাম খানের একই সাজা হয়েছে।

ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান সোমবার এই আদেশ দেন।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা হয়েছিল খালেদা জিয়ার। তার পুত্র তারেক রহমানসহ অপর আসামিদের কারাদণ্ড হয় ১০ বছরের।

আরও আসছে…

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

আবার দণ্ডিত খালেদা, এবার কারাদণ্ড সাত বছরের

আপডেট সময় ০১:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮