ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন আইনি যা সুবিধা সবই পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দাবাং থ্রি ছবির শুটিং চূড়ান্ত

আকাশ বিনোদন ডেস্ক:

সালমান খান অভিনীত ‘দাবাং’ ছবির প্রথম দুই কিস্তি দর্শক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।

বক্স অফিসেও করেছে রেকর্ড। এরই মধ্যে ছবিটির তৃতীয় কিস্তি নির্মাণের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন প্রযোজক আরবাজ খান।

ভারতীয় সংবাদমাধ্যমকে এ বিষয়ে তিনি জানান, সালমান খান এখন ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। যার ফলে চলতি বছর ছবির শুটিং করা সম্ভব হবে না।

তাই আগামী বছর ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকে ‘দাবাং থ্রি’ শুরু হবে। আট বছর আগে ২০১০ সালে অভিনব কাশ্যপ নির্মাণ করেন ‘দাবাং’। তখন সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন সোনাক্ষী সিনহা।

এ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সোনাক্ষীর। এরপর দুই বছর বিরতি দিয়ে ২০১২ সালে নির্মিত হয় সিক্যুয়াল ‘দাবাং টু’। এটিতেও জুটি বাঁধেন সালমান-সোনাক্ষী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

দাবাং থ্রি ছবির শুটিং চূড়ান্ত

আপডেট সময় ০১:২৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮