ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ’লীগ কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না: স্থানীয় সরকারমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করলে আওয়ামী লীগ আপনাদের উন্নয়ন দেবে।

তিনি বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। বিশ্বের নেতারা শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। দেশকে উন্নয়নের দিকে কিভাবে নিয়ে গেছেন তা কেবলমাত্র শেখ হাসিনার কারনেই সম্ভব হয়েছে। বিশ্বে এখন বাংলাদেশ উন্নয়নের রোলমডেল। শেখ হাসিনার সরকার যেভাবে উন্নয়ন করে যাচ্ছে তাতে করে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ আমেরিকা, চীন, জাপানের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

রোববার বিকালে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমি মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এক সময় অন্য দেশের কাছে হাত পেতে ভিক্ষা করে দেশ চালাতে হত এখন বিপদে অন্য দেশকে সাহায্য করা হয়। এখন আমারা চাল আমদানি করি না বরং চাল রফতানি করে থাকি।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ একটি অনন্য উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি এতিমের টাকা চুরি করে জেলে গেছেন। আওয়ামী লীগ তাকে জেলে পাঠায়নি। ওয়ান ইলেভেন সরকার খালেদার বিরুদ্ধে মামলা দিয়েছিল। সেই মামলায় খালেদা জিয়ার জেল হয়েছে।

তিনি বলেন, বিএনপি বলছে খালেদা জিয়ার মুক্তি ছাড়া নাকি তারা নির্বাচনে যাবে না। খালেদা জিয়াকে মুক্তি দেবার দায়িত্ব সরকারের নয়। তাকে মুক্তি দিতে পারে আদালত। তাছাড়া যদি খালেদা জিয়া তার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন তবেই খালেদা জিয়াকে মুক্তি দেয়া হতে পারে।

স্থানীয় সরকার মন্ত্রী ফরিদপুর বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জেলা হবে উল্লেখ করে বলেন, ফরিদপুরে আর্ন্তজাতিকমানের একটি বিশ্ববিদ্যালয় করা হবে। ফরিদপুরকে সিটি করর্পোরেশন করা হবে। এছাড়া ফরিদপুরকে বিভাগীয় শহর হিসাবে গড়ে তোলা হবে। ফরিদপুর বিভাগের হেড কোয়ার্টার হবে ফরিদপুর।

মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ মুন্সীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারন সম্পাদক ঝর্না হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী, সাধারন সম্পাদক বরকত ইবনে সালাম, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, সাধারন সম্পাদক সামচুল আলম চৌধুরী বক্তব্য দেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ।

সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা খন্ড খন্ড মিছিল নিয়ে আরডিএ একাডেমি মাঠে জড়ো হতে থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আ’লীগ কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট সময় ১১:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮