ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে: বিকল্পধারা

অাকাশ জাতীয় ডেস্ক: 

নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বি চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ বলেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না।

রোববার দুপুরে বিকল্পধারার পুনর্গঠিত প্রথম প্রেসিডিয়াম বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী সাংবাদিকদের এসব কথা জানান।

এর আগে দুপুর ১টায় বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে তার বারিধারার বাসভবন মায়াবিতে বৈঠক শুরু হয়।

আড়াই ঘণ্টাব্যাপী চলা বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, মাহী বি চৌধুরী, আবদুর রউফ মান্নান ও অধ্যাপক আনোয়ারা বেগম।

মাহী বি চৌধুরী জানান, বৈঠকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াত জোটের প্রতিহিংসার রাজনীতির সমালোচনা করা হয়েছে। ২৮ বছর ধরে এ দুটি জোট সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার উদার গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনীতির প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। সেখানে বিকল্পধারা মনে করে, বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আমাদের সামনের দিকে নিয়ে আসতে হবে।

মাহী বলেন, প্রেসিডিয়াম বৈঠকে একটি গ্রহণযোগ্য ও অশংগ্রহণমূলক নির্বাচনের জন্য বিকল্পধারার পক্ষ থেকে সরকারের কাছে দ্ব্যর্থহীনভাবে আমরা আবারও বলছি, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে না। নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে। রাজনৈতিক মামলায় গ্রেফতার করা সব রাজনৈতিক নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বিকল্পধারা নেবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হান্নান মাসউদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে: বিকল্পধারা

আপডেট সময় ০৮:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮