ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাখি বিকৃত চরিত্রের: তনুশ্রী

আকাশ বিনোদন ডেস্ক:

মিটু’র মাধ্যমে বলিউডের প্রভাবশালী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে গত আগস্টের শেষ দিকে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত সাবেক অভিনেত্রী তনুশ্রী দত্ত। বলেছিলেন, ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘হর্ণ ওকে প্লিজেস’ ছবির শুটিং সেটে নানা তাকে যৌন হয়রানি করেছিলেন। এ অভিযোগে নানার বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।

সেই অভিযোগের বিপরীতে ইন্ডাস্ট্রির সকল অভিনেত্রী ও নারী পরিচালকরা তনুশ্রীর পাশে দাঁড়ালেও শুরু থেকেই বিপক্ষে কথা বলে আসছেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। নানার বিরুদ্ধে অভিযোগ করায় তনুশ্রীর বিরুদ্ধে তিনি সংবাদ সম্মেলন করেন। আলোচনায় আসার জন্য অভিনেতা নানার বিরুদ্ধে তনুশ্রী কুৎসা রটাচ্ছেন বলে সেই সংবাদ সম্মেলনে রাখি মন্তব্য করেন। এমনকী, সাহস থাকলে তনুশ্রী তার সামনে এসে কথা বলুক বলে চ্যালেঞ্জও জানান।

সেই রাখি দুদিন আগেও তনুশ্রীকে আক্রমণ করে কথা বলেন। তার বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। তনুশ্রীকে তিনি সমকামী বলে উল্লেখ করেন। রাখি অভিযোগ করেন, ’১২ বছর আগে তনুশ্রী আমার ভালো বন্ধু ছিল। কিন্তু ও ছিল সমকামী। আমার শরীরে বিশ্রী ভাবে হাত দিত। আমাকে ধর্ষণও করেছে। ও নিয়মিত রেভ পার্টিতে যেত। সেখানে সারাক্ষণ নেশায় ডুবে থাকতো। আমাকেও জোর করে মদ খাওয়াতো।’

রাখির এমন সব অভিযোগকে রবিবার ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। বলেছেন, তিনি কখনোই সমকামী ছিলেন না। এমনকী, মদ পান করা বা সিগারেট টানার মতো বাজে কোনো অভ্যাসও তার নেই। রাখিকে তিনি বিকৃত চরিত্রের এক মহিলা বলে উল্লেখ করেন। তাকে পুরুষতন্ত্রের প্রতিনিধি হিসেবেও আখ্যায়িত করেন।

এদিকে তনুশ্রীর অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে ‘হাউজফুল ৪’ ছবি থেকে বাদ পড়েছেন অভিনেতা নানা পাটেকর। যৌন হেনস্তার দায় নিয়ে ছবি থেকে সরে দাঁড়িয়েছেন পরিচালক সাজিদ খানও। নানা ও সাজিদকে ছাড়াই শুরু হয়েছে শুটিং। কিন্তু সম্প্রতি এই ছবির শুটিং সেট থেকেও উঠেছে যৌন হয়রানির একটি নয়া অভিযোগ। সব মিলিয়ে বিপাকেই রয়েছে ‘হাউজফুল’-এর চার নম্বর সিক্যুয়েলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাখি বিকৃত চরিত্রের: তনুশ্রী

আপডেট সময় ০৮:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮