ঢাকা ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন জুলাই অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

বঙ্গবন্ধুর সাথে বেইমানী করেছেন ড. কামাল: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের খুনিদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের সাথে জাতীয় ঐক্য করে সাথে ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর সাথে বেইমানী করেছেন।

তিনি বলেন, ‘আজকের কামাল হোসেনকে কামাল বানিয়েছেন আওয়ামী লীগ। সে আজ বঙ্গবন্ধুর সাথে বেঈমানী করেছেন। কিলার, আত্মস্বীকৃত খুনীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন।’

স্বাস্থ্যমন্ত্রী শনিবার গাজীপুরের কাপাসিয়ায় সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ড. কামাল হোসেন একজন তরুণ ব্যারিস্টার ছিলেন। বঙ্গবন্ধু নিজের আসন ছেড়ে দিয়ে উপ-নির্বাচনে বিজয়ী করে কামাল হোসেনকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন। আজ সে বঙ্গবন্ধুর খুনীদের পক্ষ নিয়েছেন।

স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি’র সভাপতিত্বে সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, অতিরিক্ত সচিব বদরুন নেছা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা সিকদার, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, গাজীপুর জেলা প্রসাশক ড. দেওয়ান মোহাম্মাদ হুমায়ূন কবীর, নার্সিং কলেজের অধ্যক্ষ মধুসুদন চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আমরা উৎসব করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন

বঙ্গবন্ধুর সাথে বেইমানী করেছেন ড. কামাল: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১২:৪৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮