ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের নাটকে চিত্রনায়িকা পরীমনি

আকাশ বিনোদন ডেস্ক:

মিডিয়ায় পরীমনির অভিনয়ের শুরুটা হয়েছিল নাটকে অভিনয়ের মাধ্যমে। এরপর সিনেমায় এসে তাক লাগিয়ে দিয়েছেন।

তবে সফলতা দিয়ে নয়, প্রথম ছবি মুক্তির আগেই ডজনখানেক ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে।

এরপর তার অভিনীত অনেক ছবিই মুক্তি পায়। কিন্তু সফলতা অধরাই রয়ে যায়। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিও তাকে সফলতা এনে দিতে পারেনি। তাই সিনেমায় এখন আর নেই বললেই চলে।

শেষতক নাটকেই ফিরলেন পরী। ইন্টারনেটভিত্তিক একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিজের জন্মদিনে বিশেষ চমক হিসেবে সবাইকে এ নাটকে অভিনয়ের কথা জানান পরী।

আট পর্বের ধারাবাহিক এ নাটকের নাম ‘শেষের কবিতা’। রবীন্দ্রনাথের উপন্যাস এটি। এ উপন্যাসের লাবনী চরিত্রে দেখা যাবে তাকে। ধারাবাহিকটি নির্মাণ করছেন হিমেল আশরাফ।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে গণমাধ্যমকে পরী জানান, ‘এ পর্যন্ত উপন্যাসটি চারবার পড়েছি। ছোটবেলায় একবার পড়েছিলাম। তখন ভালোভাবে বুঝিনি। পরে যতবারই পড়েছি, ততবারই আরেকবার পড়ার লোভ হয়েছে।

এরপর থেকে স্বপ্ন দেখতাম লাবণ্য চরিত্রে অভিনয় করার।’ ধারাবাহিক এ নাটকটি ভারতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আড্ডা টাইমস’-এ প্রকাশ হবে বলে জানা গেছে। আগামী ১ ডিসেম্বর এ নাটকের শুটিং শুরু হবে এবং ২০১৯ সালের ভালোবাসা দিবসে এটি প্রচারে আসবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফের নাটকে চিত্রনায়িকা পরীমনি

আপডেট সময় ০৭:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮