ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির

নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় নেই: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় বা দ্বিধা নেই। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছিল তারা ব্যর্থ হয়েছে। এখন মাঠে শুধু আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর বিএনপি। তিনি আরও বলেন, একসময় আমার হাত-পা বাঁধা ছিল। এখনও বাঁধা। তারপরও এগিয়ে যাচ্ছি। হাত-পা বাঁধা থাকলেও সংশয় নেই। নির্বাচনের জন্য জাতীয় পার্টি সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার রাজধানীর বনানীতে ডিজিটাল পদ্ধতিতে দলের নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী রাজনৈতিক দল। বিএনপি এলে একধরনের পরিকল্পনা, আর না এলে আরেক ধরনের পরিকল্পনা। আমাদের ৩০০ আসনেই নির্বাচনের জন্য প্রস্তুতি আছে।

এরশাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সিদ্ধান্ত কী হবে তা নির্ভর করছে বিএনপির ‘গতিবিধি’র ওপর। বিএনপি যদি ভোটে আসে তাহলে আওয়ামী লীগের সঙ্গে থেকে জোটগতভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। আর যদি বিএনপি না আসে তাহলে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেয়া হবে।

তিনি বলেন, এবারে নির্বাচনী প্রচারণার স্লোগান ‘পল্লী বন্ধুর হাত ধরে দেশ শাসনে আরেকবার’। এ স্লোগানের মধ্য দিয়ে আমার নির্বাচনী প্রচারণা চলবে। নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলের কর্মকাণ্ড তুলে ধরা হবে।

প্রার্থী মনোনয়ন দেয়ার বিষয়ে তিনি বলেন, অল্পদিনের মধ্যেই মনোনয়ন বোর্ড গঠন করা হবে। প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে।

দলের ডিজিটাল প্রচারণার বিষয়ে এরশাদ বলেন, প্রতিদিন সাড়ে ৪ কোটি মানুষের কাছে জাতীয় পার্টির কর্মকাণ্ড তুলে ধরা হবে। গুগলে একটি প্লাটফর্ম থাকবে যেখানে ক্লিক করলে জাতীয় পার্টিও উন্নয়নের চিত্র ভেসে আসবে।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস

নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় নেই: এরশাদ

আপডেট সময় ০৬:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮