ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রুটি প্রমাণ করতে পারলে ইভিএম প্রত্যাহার : ইসি রফিকুল

অাকাশ জাতীয় ডেস্ক: 

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোনো ত্রুটি প্রমাণ করতে পারলে যন্ত্রটি প্রত্যাহার করা হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, গাছ রক্ষা ও কাগজের ব্যবহার কমাতে ইভিএম ব্যবহারের এই উদ্যোগ। এর মধ্য দিয়ে ভোট ডাকাতি, ছিনতাই পুরোপুরি ঠেকানো সম্ভব হবে।

শনিবার দুপুরে রাজশাহীতে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের বাস্তবতা তাদের যান্ত্রিক দিকে এগিয়ে যেতে বাধ্য করেছে। ইভিএম ব্যবহারে ভোটের ফল যেমন দ্রুত ঘোষণা করা যাবে তেমনি এই মেশিন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের স্বাচ্ছন্দ এনে দেবে। একজনের ভোট অন্যজন দেয়ার কোনো সুযোগ পাবে না।’

রফিকুল বলেন, ‘রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটারদের কথা চিন্তা করে ইভিএমের ব্যবহার করা হবে। কিন্তু আপনারা যদি এটাকে গ্রহণযোগ্য না বলেন তাহলে ব্যবহার করা হবে না।’

এসময় তিনি রাজনৈতিক দলগুলোকে ইভিএম পরীক্ষা করে দেখার আহ্বান জানান। বলেন, ইভিএমের সঙ্গে ইন্টারনেট সংযুক্ত না। তাই এটি হ্যাক করা যাবে না। আগে থেকে ভোট দিয়ে রাখারও কোনো সুযোগ নেই। আপনারা কোনো ত্রুটি প্রমাণ করতে পারলে এটি প্রত্যাহার করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক নিশারুল আরিফ ও রাজশাহী মহানগর পুলিশের কমিশনার একেএম হাফিজ আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবিরের সভাপতিত্বে এতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ইভিএম প্রদর্শনী ঘুরে দেখেন। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের চত্বরে আয়োজিত এই প্রদর্শনীতে ৬টি বুথে ইভিএম মেশিনে ডেমো ভাট গ্রহণের ব্যবস্থা করা হয়। সেখানে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ইভিএম মেশিনে ঢুকিয়ে এবং আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দেয়ার পদ্ধতি শেখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ত্রুটি প্রমাণ করতে পারলে ইভিএম প্রত্যাহার : ইসি রফিকুল

আপডেট সময় ০২:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮