ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

গতবারের মতো এবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা চলছে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিরোধীদের আহ্বানে সাড়া না দিয়ে সরকার গতবারের মতো এবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “তারা (সরকার) নির্বাচনটা করতে চায় একতরফাভাবে। বিরোধী দলগুলো যেন নির্বাচনে না আসে এবং তারা একা একাই ২০১৪ সালের মতো একটা নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় যেতে চায়।”

শুক্রবার জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে ঢাকার শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন বিএনপি মহাসচিব।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ কখনোই এটা মেনে নেবে না এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, জনগণের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নিশ্চয়ই আন্দোলনের মধ্য দিয়ে তারা বিজয় অর্জন করবে।”

বিএনপি সংসদ ভেঙে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে এলেও তাতে সাড়া নেই ক্ষমতাসীদের। তাই সরকারকে দাবি পূরণে বাধ্য করার লক্ষ্যে কামাল হোসেন, আ স ম রব ও মাহমুদুর রহমান মান্নার সঙ্গে মিলে জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোট গঠন করেছে তারা।

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, “আজকে শুধু বিএনপি নেতৃবৃন্দ নয়, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন তাদেরও কারারুদ্ধ করেছে। গণতন্ত্রের সবচেয়ে বড় প্রবক্তা, বাংলাদেশে যার অবদান সবচেয়ে বেশি তাকে কারারুদ্ধ করেছে। দেশের সকল গণতান্ত্রিক কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে এবং কারাগারে বন্দি করেছে।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “এই কমিশন সরকারের আজ্ঞাবহ। সরকার যা চাইবে, তা করবে। এই নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হবে না এটা আমরা বার বার বলেছি, এখনও বলছি।”

ওয়ান-ইলেভেনের পর নিষ্ক্রিয় হয়ে পড়া বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্যদের সক্রিয় করা হচ্ছে বলে জানান মহাসচিব ফখরুল।

তিনি বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক শক্তিগুলো আরও বেশি ঐক্যবদ্ধ হচ্ছে। সেই সঙ্গে যারা বাইরে ছিল, নিষ্ক্রিয় ছিল, তাদের সকলকে সক্রিয় করা হয়েছে দলের সিদ্ধান্ত অনুযায়ী।”

বৃহস্পতিবার সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত ১১ জন সাবেক সাংসদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব।

জিয়ার কবরে ফুল দেওয়া ও মোনাজাতে ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

গতবারের মতো এবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা চলছে: ফখরুল

আপডেট সময় ০৫:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮