ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

অাকাশ জাতীয় ডেস্ক: 

শর্তসাপেক্ষে চট্টগ্রামে জনসভা করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আগামী রোববার চট্টগ্রামের কাজীরদেউড়িতে অবস্থিত বিএনপির মহানগর কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমান গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, শর্তসাপেক্ষে জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপির কার্যালয় নাসিমন ভবনসংলগ্ন সড়কের এক পাশ পর্যন্ত ব্যবহার করে জনসভা করার অনুমতি দেয়া হয়েছে। বিকাল ৫টার মধ্যে তাদের সমাবেশ শেষ করতে হবে।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে।

তবে শুক্রবার মহানগর পুলিশ ঐক্যফ্রন্টকে লালদীঘি ময়দান ব্যবহারের অনুমতি না দিয়ে বিএনপি কার্যালয়ের সামনে অনুমতি দেয়।

বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জাসদ-(জেএসডি) নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট গত বুধবার সিলেটে সমাবেশ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

আপডেট সময় ০২:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮