ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার মু‌ক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চল‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর শে‌রেবাংলা নগ‌রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজা‌রে পুষ্পমাল্য অর্পণ ক‌রে শ্রদ্ধা শেষে তিনি এ কথা জানান।

যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, চট্টগ্রামে জনসভার অনুমতি আমরা এখন পর্যন্ত পাইনি।

তিনি বলেন, আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করতে চায়। অন্যান্য দল যাতে নির্বাচনে না আসে, সেই ব্যবস্থা করছে তারা। আর ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়।

‘গত কয়েক বছরে আওয়ামী লীগের লক্ষ্যটা হচ্ছে যে, বিরোধী দলগুলোকে বাইরে রেখে তারা নির্বাচনে যেতে চায়। এ জন্য বাংলাদেশের গণতন্ত্রে যার অবদান সবচেয়ে বেশি, তাকে জেলে নিয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করছে।’

মির্জা ফখরুল বলেন, বর্তমান ক্ষমতাসীনরা দেশে পুরোপুরিভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছে। তাদের লক্ষ্যই হচ্ছে- একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করা। সে লক্ষ্যই তারা চলছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি- নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। সরকার যা চাইছে, তারা তাই করছে। এ নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হবে না, তা আমরা বারবার বলেছি। এটি শুধু বিশ্বাসের কথা নয়, এটিই বাস্তবতা। সুতরাং বর্তমান নির্বাচন কমিশন কখনই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে না।

বিএনপিতে ১/১১-এর সংস্কারপন্থী নেতাদের ফেরানোর বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, যারা দলের বাইরে ও নিষ্ক্রিয় ছিল, তাদের ভূমিকা পালন করার জন্যই সক্রিয় করা হচ্ছে দলের সিদ্ধান্ত অনুযায়ী।

এ সময় উপস্থিত ছি‌লেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হোসেন আলাল, যুবদ‌লের সি‌নিয়র সহসভাপ‌তি মোরজাতুল ক‌রিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ যুবদ‌লের ক‌য়েক হাজার নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল

আপডেট সময় ০২:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮