ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা

খালেদা-তারেক এখনও গণতন্ত্রের উপযুক্ত নয় : তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক: 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গি-রাজাকারের সঙ্গ না ছাড়ায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান এখনও গণতন্ত্রের জন্য উপযুক্ত নয়।’

বৃহস্পতিবার তথ্যমন্ত্রীর হেয়ার রোডের বাসভবনে অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘রাজাকার ও মুক্তিযোদ্ধাকে একপাল্লায় মাপবেন না, খুনী আর ভালো মানুষকে একপাল্লায় মাপবেন না। মুক্তিযুদ্ধের নেত্রী শেখ হাসিনা আর রাজাকারের নেত্রী খালেদা জিয়াকে একপাল্লায় মাপবেন না।’

‘স্মরণ রাখবেন এর আগে খালেদা জিয়া গণতন্ত্রের ঘোমটা মাথায় দিয়ে জঙ্গি-সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন। তিনি সেই পথ ত্যাগ করেননি, জঙ্গি-রাজাকারের সঙ্গ ছাড়েননি,’- বলেন জাসদের সভাপতি ইনু।

তথ্যমন্ত্রী বলেন, ‘কামাল হোসেন ও বিএনপি বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার তৈরির পাঁয়তারা করতে হাত মিলিয়েছে। ৭ দফা আর ১২ দফার ঘোমটা মাথায় নিয়ে তারা খালেদা-তারেকের মুক্তি দাবির সুর তুলছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন আইনের শাসনের আলোর পথে এগিয়ে চলেছে, তখন বাংলাদেশ আর বিএনপি ও তাদের সঙ্গীরা চিহ্নিত দণ্ডপ্রাপ্ত আসামিদের মুক্ত করার ষড়যন্ত্র করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল

খালেদা-তারেক এখনও গণতন্ত্রের উপযুক্ত নয় : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৩৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮