ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আনন্দমেলার উপস্থাপনায় রিয়াজ-শাওন

অাকাশ বিনোদন ডেস্ক: 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৈরি হচ্ছে বিটিভির ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলা। এবারের আনন্দমেলায় উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ এবং হুমায়ূন আহমেদ পত্নী অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

এ প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘বিটিভির জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে ‘আনন্দমেলা’ অন্যতম। বরাবরই নানা ধরনের বিশেষত্ব নিয়ে উপস্থাপন হচ্ছে ঈদের ‘আনন্দমেলা’। এবারও ভিন্ন আঙ্গিকে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। আমি আর শাওন গল্পে গল্পে উপস্থাপন করব পুরো অনুষ্ঠান।’

শাওন বলেন, ‘আমি উপস্থাপক নই। তবে এবারের আনন্দমেলায় সঙ্গে থাকছেন আমার দীর্ঘদিনের সহকর্মী রিয়াজ। গতানুগতিক উপস্থাপনা এবার থাকছে না, রিয়াজ ভাই আর আমি গল্পে গল্পে পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করব। আর সে জন্যই আমি অনুষ্ঠানটির বিষয়ে আগ্রহী হয়েছি। এবারের ঈদে আর কোনো অনুষ্ঠানে আমি থাকছি না, আনন্দমেলাতেই ভক্ত-দর্শকরা আমাকে পাবেন। একটা কথা না বললেই নয়, বিটিভিতেই আমার শিল্পীসত্ত্বার জন্ম এবং বেড়ে ওঠা। তাই এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজের শেকড়ের কাছে ফিরে যাওয়ার অনুভূতি অনুভব হচ্ছে।’

বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদের পরিকল্পনা ও গ্রন্থণায় এবারের আনন্দমেলা প্রচার হবে ঈদের রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আনন্দমেলার উপস্থাপনায় রিয়াজ-শাওন

আপডেট সময় ০৪:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭