ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তথ্যপ্রযুক্তি মেয়েদের পেশার জন্য উপযুক্ত ক্ষেত্র

আকাশ আইসিটি ডেস্ক: 

দেশের নারীসমাজকে তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার ধারায় সম্পৃক্ততা বাড়াতে ও তথ্যপ্রযুক্তি চর্চায় উৎসাহিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট-২০১৮’-এর তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় ২২ অক্টোবর সোমবার বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রোভিসি অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদার, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন প্রমুখ।

‘ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট-২০১৮’-এর তৃতীয় আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সচিব জুইয়েনা আজিজ।

সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা ১০২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুইটি বিভাগে। বিভাগ-১এ ছিল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা এবং বিভাগ-২এ ছিল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা। ৫ ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে আ লিক পর্বের প্রতিযোগিতায় তিন শতাধিক দল অনলাইনে অংশগ্রহণ করেছিল। সেখান থেকে নির্বাচিত এই ১০২টি দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবারের প্রতিযোগিতায় ঢাকার ৫২টি দল ও ঢাকার বাইরের ৫০টি দল অংশগ্রহণ করছে।

ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট-এর এবারের আসরে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জে ইউ জাবিয়ান’ দল। প্রথম রানার আপ হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)-এর ‘হুকডঅন’ দল।

দ্বিতীয় রানারআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ফাইটার্স’ দল। প্রাথমিক পর্যায়ে পুরস্কৃত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল স্কুল।

প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আধুনিক বিশ্বের প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে তথ্যপ্রযুক্তির জ্ঞান আহরণ অত্যন্ত জরুরি। তিনি দেশের নারীসমাজ ও তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার ধারায় সম্পৃক্ততা বাড়াতে তথ্যপ্রযুক্তি চর্চায় উৎসাহিত করতে প্রোগ্রামিংয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি মেয়েদের জন্য উপযুক্ত পেশা বা ক্ষেত্র যা যে কোনো স্থান থেকেই করা যায়।

তিনি জীবনের প্রাথমিক স্তর থেকেই তথ্যপ্রযুক্তি চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ্যপ্রযুক্তিতে নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন। উদ্ভাবনী ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তথ্যপ্রযুক্তি মেয়েদের পেশার জন্য উপযুক্ত ক্ষেত্র

আপডেট সময় ০১:০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮