ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

জাতীয় ঐক্যফ্রন্টকে প্রধানমন্ত্রীর পরামর্শ

অাকাশ জাতীয় ডেস্ক:

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনা করে তাদেরকে আরও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি তারা আরও সংযত হবেন জনগণের জন্য কাজ করতে গেলে যে সহনশীলতা দরকার, যে ত্যাগ দরকার এই ত্যাগ বা সহনশীলতা তাদের মাঝে নেই।’

সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘কিন্তু আমি আশা করি, তারা যদি এদেশে সত্যিই একটা রাজনৈতিক জোট করে এগিয়ে যেতে চায় তাহলে এ ব্যাপারটি মনে রেখেই তাদের চলতে হবে- এটা হলো আমার কথা।’

জোটকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা রাজনৈতিকভাবে জোট করেছেন তাদেরকে আমি স্বাগত জানাই কারণ সবারই রাজনীতি করার অধিকার রয়েছে।

তিনি বলেন, রাজনৈতিকভাবে তারা বিভিন্ন দল এবং জোট গঠন করবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাতে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে বলে আমি বিশ্বাস করি। তবে এখানে যারা যুক্ত হয়েছেন তাদের কথাবার্তা এবং যা কিছু এখন মানুষ জানতে ও শুনতে পারছে, এরা তো মানুষকে সম্মান রেখেও কথা বলতে পারছে না।

প্রধানমন্ত্রী বলেন, ‘এমনকি একটি নারীবিদ্বেষী মনোভাব, নারীদের প্রতি অশালীন কথা বলা থেকে অনেক কিছুই আমরা এদের কাছ থেকে দেখতে পাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, আমি রাজনৈতিক পক্ষকে মোকাবেলায় কখনও পিছপা হইনা রাজনৈতিকভাবেই আমরা মেকাবেলা করি। এটা হলো বাস্তবতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

জাতীয় ঐক্যফ্রন্টকে প্রধানমন্ত্রীর পরামর্শ

আপডেট সময় ০৬:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮