ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী রেহানা জলি

আকাশ বিনোদন ডেস্ক:

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ক্যানসারে আক্রান্ত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রেহানা জলি। বৃহস্পতিবার গণমাধ্যমকে জলি এ তথ্য জানিয়েছেন।

এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন তিনি।তিনি বলেন, ‘আমি চাই, আমার জীবনের এ কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মমতার হাত আমার দিকে বাড়িয়ে দিক।’
তিনি বলেন, ‘আমার ফুসফুসে ক্যান্সার হয়েছে। সেখান থেকে ইনফেকশন হয়ে মেরুদণ্ডেও প্রবলেম শুরু হয়েছে। প্রায় দেড় বছর হয়ে গেল, অভিনয় করতে পারছি না; বাসাতেই থাকি। আমার বোনদের সহযোগিতায় চিকিৎসা করছি। তবে চিকিৎসার ব্যয়ভার বহন করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।’

রেহানা জলি ১৯৮৫ সাল থেকে এখন পর্যন্ত চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে জলির যাত্রা শুরু হয়।

প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ১৯৮৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জলি। ‘মা ও ছেলে’র পর তিনি ‘নিষ্পাপ’, ‘বিরাজ বৌ’, ‘প্রেম প্রতিজ্ঞা’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন।

অভিনয় করেছেন চার শতাধিক চলচ্চিত্রে। স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ অভিনেত্রীই এখন ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঘরবন্দী; করতে পারছেন না অভিনয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী রেহানা জলি

আপডেট সময় ০৫:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮