ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

বিএনপির ৭ নেতার জামিনের শুনানি ২৯ অক্টোবর

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে হাতিরঝিলে করা মামলায় বিএনপির শীর্ষ সাত নেতাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, মো. মাসুদ রানা, একেএম এহসানুর রহমান প্রমুখ।

এর আগে শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আপিল আদালতকে জানান, আমরা হাইকোর্টের আদেশের কপি হাতে পেয়েছি। এখন এ বিষয়ে নিয়মিত আপিল করতে চাই। তাই আবেদনটি আজ শুনানির জন্য নট টু ডে (আজ নয়) আদেশ দেন। এর পর আদালত নট টু ডে আদেশ দিয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটির ওপর শুনানির জন্য আগামী সোমবার দিন নির্ধারণ করেন।

রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও নজরুল ইসলাম খানসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়।

গত সোমবার হাতিরঝিল থানার এসআই শফিকুল ইসলাম বাদী মামলাটি করেন, যার মামলা নম্বর ৩/১৪৪।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর রাত ৮টা ২৫ মিনিটের দিকে মগবাজার রেলগেট এলাকায় আসামিরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কর্তব্য-কাজে বাধা দেন।

পুলিশকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর জখম করেন। যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

বিএনপির ৭ নেতার জামিনের শুনানি ২৯ অক্টোবর

আপডেট সময় ০২:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮