ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এই জনসভায় বিপুল জনসমাগম দেখে সরকার উন্মাদগ্রস্ত হয়ে পড়েছে : রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলমান ধরপাকড়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ভদ্রতার কোনো নিয়মকানুন মানেনি। বরং বিএনপি নেতাকর্মীদের ওপর তাদের আচরণ ছিল বেআইনি ও হিংসার আগ্রাসনের ন্যায়। তিনি বুধবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, সভা-সমাবেশকে বানচাল করতে গিয়ে গণতন্ত্রের দেহে ভোটারবিহীন সরকার যেভাবে ছুরি চালাচ্ছে তাতে সরকার নিজেই নিজের বিপদ ডেকে আনছে। আগামী নির্বাচনে ভরাডুবির ভয়ে সরকার বিরোধী দলের ওপর আগাম আক্রমণ চালাচ্ছে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

লিখিত বক্তব্যে রিজভী বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সিলেট শহর জুড়েই যেন গত ২/৩ দিন অঘোষিত সান্ধ্য আইন জারি করে রেখেছে। আজ সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ ৩০ জন বিএনপি নেতাকর্মীকে পুলিশ আটক করে। নগরীর উপশহরের রোজভিউ হোটেলের সামনে থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধরে নিয়ে যায় পুলিশ, এসময় আরো কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে। সিলেটে রেজেষ্ট্রারি মাঠের জাতীয় ঐক্যফ্রন্টের এই জনসভায় বিপুল জনসমাগম দেখে সরকার উন্মাদগ্রস্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার দু:শাসনের প্রকোপ প্রতিদিনই নুতন রূপ ধারন করেছে। তবে পৃথিবীতে কেউ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতে যেয়ে সফল হয়নি। বরং এটি হতে যেয়ে তাদের করুন পরিণতি হয়েছে। একদলীয় নির্বাচনের বাসনা সরকার প্রধানের অন্তরে নিত্যবিরাজমান বলেই বিরোধী দলকে নিশ্চিহ্ন করে গণতন্ত্রকে সমূলে উচ্ছেদে উঠে পড়ে লেগেছেন। বিরোধী দলের ওপর উৎপিড়নের মাত্রা অব্যাহত থাকলে সরকারের সামনের দিনগুলো সুখকর হবে না। সরকারের সর্বব্যাপী নিপিড়নের সমুচিত জাবাব দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ।

রিজভী বলেন, কুমিল্লার চৌদ্দ গ্রামের মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। এটি সরকারের পরিকল্পিত দমননীতির অংশ। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে কারাগারে ঢুকিয়ে অবৈধ শাসকগোষ্ঠি বাংলাদেশকে বিরানভূমিতে পরিণত করতে চায়। বিএনপিসহ বিরোধী শক্তিকে ধ্বংস করে রাষ্ট্রক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করার পরিকল্পনায় বিভোর হয়ে আছে অবৈধ সরকার। তাই বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দকে নানা চক্রান্ত জালের মধ্যে আটকে কারাগার ভরিয়ে ফেলা হচ্ছে। আমি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও মনিরুল হক চৌধুরীসহ নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সকল নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার মুক্তি দাবি করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এই জনসভায় বিপুল জনসমাগম দেখে সরকার উন্মাদগ্রস্ত হয়ে পড়েছে : রিজভী

আপডেট সময় ০২:৩৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮