ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

এবার অ্যাম্বুলেন্স সেবাও মিলবে রাইড শেয়ারিং অ্যাপে

আকাশ আইসিটি ডেস্ক:

অ্যাম্বুলেন্সের মতো জরুরী সেবা পেতে এখন থেকে আর দুঃশ্চিতায় পড়তে হবে না। হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে রাইড শেয়ারিং অ্যাপ ইজিয়ারে ডাকা যাবে অ্যাম্বুলেন্স।

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের সহযোগিতায় দেশজুড়ে ‘অ্যাপভিত্তিক জরুরী অ্যাম্বুলেন্স সেবা’ এর উদ্বোধন করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ইজিয়ার টেকনোলজিস।

মঙ্গলবার বিকালে রাজধানীর ফার্মগেটের কেআইবি কমপ্লেক্স কনভেনশন হল ২-এ ইজিয়ারের এই নতুন পথচলার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের আরকটি প্রমাণ এটি। ইজিয়ারের মাধ্যমে যে সেবা দেয়া হবে তা সফল হবে বলে আমি আশা করছি। অভিনব এমন একটি কাজে এগিয়ে যাবার জন্য ইজিয়ার টেকনোলজিস ধন্যবাদ পাবার যোগ্য।

ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলমগীর বলেন, আধুনিক সেবার সুবিধা দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে ইজিয়ার অ্যাপে ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে।

ইজিয়ার টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান বলেন, ইজিয়ার টেকনোলজিস লিমিটেড বর্তমানে অ্যাম্বুলেন্স ড্রাইভার রেজিষ্ট্রেশন এবং ট্রেনিংসহ যাবতীয় কাজ সম্পন্ন করেছে। এখন থেকে অফিসিয়ালি যাত্রীরা হাতে থাকা মোবাইলে ইজিয়ার অ্যাপের মাধ্যমে দেশজুড়ে তাৎক্ষনিক জরুরী অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার অ্যাম্বুলেন্স সেবাও মিলবে রাইড শেয়ারিং অ্যাপে

আপডেট সময় ০২:০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮