ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যানসার জয় করে মুম্বাই ফিরছেন ইরফান!

আকাশ বিনোদন ডেস্ক: 

ক্যানসারকে জয় করে দেশে ফিরছেন কোটি ভক্তের হৃদয় জয় করা বলিউডের দাপুটে অভিনেতা ইরফান খান।

বিটাউনে জোর খবর, ইরফান তার চিকিৎসা করিয়ে শিগগিরই মুম্বাইতে ফিরবেন। সম্ভবত দুই-এক দিনের মধ্যে তিনি দেশে ফিরছেন। তবে দেশে ফিরে তার স্বস্তির নিশ্বাস ফেলার সময় নেই। প্রচুর কাজ জমা হয়ে আছে।

জানা গেছে, দেশে ফিরে সবার আগে তিনি হিন্দি মিডিয়াম ছবির সিক্যুয়েলের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। হিন্দি মিডিয়াম টু ছবির শুটিং ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। হিন্দি মিডিয়াম ছবির সিক্যুয়াল নির্মাণের ব্যাপারে এই ছবির নির্মাতারা লন্ডনে গিয়ে ইরফানের সঙ্গে কথা বলে এসেছেন।

লন্ডনে চিত্রনির্মাতারা ইরফানকে এই ছবির গল্প শুনিয়েছেন। এই বলিউড তারকার হিন্দি মিডিয়াম টুর গল্প পছন্দ হয়েছিল। তখনই ইরফান নির্মাতাদের ‘হ্যাঁ’ বলে দেন।

হিন্দি মিডিয়াম ছবিটি গত বছর মুক্তি পেয়েছিল। এই ছবিতে ইরফান খান ছাড়া পাকিস্তানি অভিনেত্রী সাবা কমর এবং দীপক দাব্রিয়েল মুখ্য ভূমিকায় ছিলেন। হিন্দি মিডিয়াম ছবিটি শুধু দেশে নয়, বিদেশেও দর্শক পছন্দ করেছে। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। ইরফানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি কারওয়াঁ। এই ছবিতে তাঁর সঙ্গে দুলকর সালমান এবং মিথিলা পলকর অভিনয় করেছেন। ছবিটি ভীষণ প্রশংসিত হয়েছে।

কয়েক মাস আগে জানা যায় ইরফান এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তিনি এ ব্যাপারে নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’ অর্থাৎ ক্যানসার বাসা বেঁধেছে তার শরীরে। এই খবরে বলিউডে শোকের ছায়া নেমে আসে।

চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখানে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। একসময় ইরফান ভেঙে পড়েছিলেন। ক্যানসারের সঙ্গে লড়তে লড়তে তিনি ক্লান্ত হয়ে পড়েন। তবে এবার এই লড়াইয়ে জয়ী হয়ে নিজের দেশ নিজের প্রিয় শহর মুম্বাইয়ে ফিরছেন ইরফান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্যানসার জয় করে মুম্বাই ফিরছেন ইরফান!

আপডেট সময় ০২:০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮