ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

তফসিল ঘোষণার আগে পদত্যাগ করুন: মির্জা ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে পরিষ্কার করে বলতে চাই, তফসিল ঘোষণার আগে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। ইভিএম দেয়া চলবে না। ডিজিটাল চুরি করতে দেয়া হবে না। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

বুধবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আজ থেকে নতুন লড়াই শুরু হলো। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ফিরিয়ে আনতে হবে আমাদের অধিকার। গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, সব রাজবন্দিকে মুক্ত করতে হবে। আমাদের ঐক্য জনগণের অধিকার আদায় করতে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে, গণতন্ত্র ফিরিয়ে দিতে, কথা বলার অধিকার আদায় করতে। আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে মুক্ত করতে হবে, কথা বলার অধিকার আদায় করতে হবে।

সিলেটের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, সিলেটবাসী অনেক ইতিহাসের জন্ম দিয়েছেন। আজ আরেকটি ইতিহাসের জন্ম দিচ্ছেন। এই ইতিহাস হচ্ছে গণতন্ত্র মুক্তির ইতিহাস।

তিনি বলেন, সিলেটের মানুষ সব বাধা-বিপত্তি উপেক্ষা করে সমাবেশে ছুটে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

তফসিল ঘোষণার আগে পদত্যাগ করুন: মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮