ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ.লীগ আহাম্মকের দল: মান্না

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগকে আহাম্মক বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। বলেছেন, ‘আওয়ামী লীগ হলো আহাম্মক, ওরা আহম্মকের রাজ্যে বসবাস করে।’

সোমবার রাজধানীতে ‘নির্বাচন ও মানবধিকার’ বিষয়ে এক আলোচনায় বক্তব্য রাখার সময় এ কথা বলেন মান্না।

ঐক্যফ্রন্ট নেতা বলেন, ‘সরকার ভেবেছে বিএনপি একটা বেকুব দল। কিন্তু তারা এখন দেখছে বিএনপিই এখন রাজনীতির মাঠে বেশি চতুরতার পরিচয় দিচ্ছে। সরকারকে এবার আর ফাঁকা মাঠে গোল দিতে দিবে না। তাই তারা ভাবছে কোনো ভাবে যদি বিএনপিকে উস্কে দেয়া যায় তাহলে তারা নির্বাচনে আসবে না। কিন্তু সরকারের সেই চালে সফলকাম হয়নি। তাই এখন তাদের নেতারা পাগলের মত হয়ে বিএনপিকে নিয়ে অশালীন বাক্যচয়ন করছে।’

‘একটা মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সেটার মাধ্যমে বিএনপি আর চাঙ্গা হয়েছে। বিএনপিকে তারা ক্ষেপিয়ে তুলতে তারা নানা কৌশল করছে, কিন্তু সফল হতে পারেনি।’

মান্না বলেন, ‘গতবারের নির্বাচনে সরকার যে ভন্ডামি করেছে সেটা এবার আর হতে দেবে না সাধারণ জনগণ। বিএনপির নেতাকর্মীরা এবার চিড়া মুড়ি নিয়ে গিয়ে ভোট কেন্দ্রে বসে থাকবে, দেখি কীভাবে এই সরকার ভোট কেটে নেয়।’

সিলেটে ঐক্যফ্রন্টের বুধবারের সমাবেশের অনুমতি দিতে সরকার বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন মান্না। বলেন, ‘তারা দেখেছে যে এই ঐক্যফ্রন্টকে ঠেকানোর ক্ষমতা সরকারের নেই, তাই সরকার এক প্রকার বাধ্য হয়েই অনুমতি দিয়েছে।

‘মানুষের মুখে শুনি শেখ হাসিনা সবেই পারে, তার দ্বারা সবই সম্ভব। কই সিলেটের সমাবেশ তো বন্ধ করতে পারল না!’

সিলেটের জনসভায় জনগণের জোয়ার বয়ে যাবে বলেও দাবি করেন মান্না। বলেন, ‘কোন প্রচারণা ছাড়াই সিলেটের মানুষ জনসভার প্রস্তুতি নিচ্ছে। গণতান্ত্রিক দেশে সভা সমাবেশ করার অধিকার সবারই আছে।’

২৭ অক্টোবর চট্টগ্রামে ঐক্যফ্রন্ট সমাবেশ করবে জানিয়ে মান্না বলেন, ‘আমরা সমাবেশ করব। পারলে আপনারা ঠেকান।’

পুলিশকে উদ্দেশ্য করে ঐক্যফ্রন্ট নেতা বলেন, ‘পুলিশ ভাই আপনারা ভাবছেন যে বেচে যাবেন? না, আপনারাও পার পাবেন না। সময় আমাদেরও একদিন আসবে তখন পালানোর পথ পাবেন না।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, জাতীয় পার্টির একাংশের নেতা আহসান হাবিব লিংকন প্রমুখ আলোচনায় বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আ.লীগ আহাম্মকের দল: মান্না

আপডেট সময় ০১:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮