ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

হারানো ফোন খুঁজে পাওয়ার এই উপায় জেনে নিন

অাকাশ আইসিটি ডেস্ক:

ফোন হারানোর যন্ত্রণা সবাইকে কখনো না কখনো পেতে হয়েছে। সোফার খাঁজে লুকাল, নাকি অফিসের ফাইলপত্তরের ভেতর, নাকি বাসাতেই রেখে এলেন—নানা দুশ্চিন্তা ঘিরে ধরে আপনাকে। অন্য কোনো নম্বর থেকে ফোন করে নিশ্চিত হবেন, সে উপায়ও হয়তো নেই! নিজেই যে মোবাইলকে ‘সাইলেন্ট’ মুডে রেখেছিলেন কাজের সুবিধার্থে! এমন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সুযোগ গুগলই করে দিচ্ছে। শুধু এই পাঁচটি ধাপ অনুযায়ী চলতে হবে আপনাকে—

প্রথমেই আপনাকে নিশ্চিত হতে হবে আপনি সুবিধাটা ব্যবহার করবেন কি না।
১. আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য যে জিমেইল আইডি ব্যবহার করেন, সেটি মনে আছে তো? তবে কোনো কম্পিউটারে বসে প্রথমে এই ঠিকানাটা লিখুন (https://www. google. com/android/find)। সেখানে আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তখন ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন দেখাবে, যেটি ‘একসেপ্ট’ করলেই আপনার প্রাথমিক ধাপ শেষ।

২. আপনার ডিভাইসের লোকেশন অপশনটি চালু থাকলেই শুধু এ ধাপ কাজ করবে। সার্ভারে আপনার মোবাইলের ব্র্যান্ড ও মডেল নম্বরটি দেখে সেটি খুঁজে নেবে গুগল ম্যাপ। মোবাইল থেকে পাওয়া তথ্য সার্ভারের মাধ্যমে গুগল ম্যাপে দেখিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, এখানে কিন্তু সম্ভাব্য কাছাকাছি লোকেশনই দেখানো হবে।

৩. মোবাইলকেও যদি আপনার এলাকাতেই দেখানো হয়, সে ক্ষেত্রে বাঁ দিকে থাকা (PLAY SOUND) অপশনটি ব্যবহার করুন। এর ফলে কম্পিউটার থেকেই আপনার মোবাইলে রিংটোন বাজানো যাবে। মোবাইল সাইলেন্ট মুডে থাকলেও কোনো সমস্যা নেই, পাঁচ মিনিট ধরে নিজেকে জানান দেবে মোবাইল।

৪. কিন্তু মোবাইল যদি সত্যিকারেই হারিয়ে যায় এবং দ্রুত খুঁজে পাওয়ার সুযোগও যদি খুঁজে না পান, সে ক্ষেত্রে আপনি মোবাইল লক করে দেওয়ার ব্যবস্থা নিতে পারেন। একটি পাসওয়ার্ড দিয়ে লক করে দিতে পারবেন সেট। উদ্ধারের পর সে পাসওয়ার্ড দিয়ে সেট আনলক করে নিতে পারবেন।

৫. কিন্তু সেট উদ্ধারের সব আশাই যদি জলাঞ্জলি দিয়ে থাকেন, সে ক্ষেত্রে এটাই আপনার শেষ আশ্রয়। মোবাইলে থাকা মহাগুরুত্বপূর্ণ তথ্য যেন অন্য কারও হাতে না পড়ে, সে ব্যবস্থাও নিতে পারেন। (ERASE DATA) অপশনটি ব্যবহার করে, মোবাইলের সব ডেটা মুছে ফেলতে পারবেন। মোবাইল যদি অফলাইনে থাকে, তবে যখনই অনলাইনে আসবে, সঙ্গে সঙ্গে সব তথ্য মুছে যাবে। তবে এর ফলে গুগলের সাহায্য নিয়ে আর সেট খুঁজে পাওয়ার উপায় খোলা থাকবে না। তবে সেট খুঁজে পেলে জিমেইল আইডি দিয়ে আবারও ব্যবহার করতে পারবেন সেই সেট।

Tag :
আপলোডকারীর তথ্য

হারানো ফোন খুঁজে পাওয়ার এই উপায় জেনে নিন

আপডেট সময় ০১:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭