ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল

অবশেষে বিয়ের তারিখ জানালেন দীপিকা ও রণবীর

আকাশ বিনোদন ডেস্ক: 

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৪ ও ১৫ নভেম্বর ২০১৮ তে বিয়ে করছেন এ তারকারা। এ নিয়ে চলছে মিডিয়া পাড়ায় ব্যাপক হইচই।

বিয়ে নিয়ে রোববার বিকালে নিজেদের ইনস্টাগ্রামে নতুন তথ্য দেন এ দুই তারকা। এদিন বিয়ে নিয়ে হিন্দি ও ইংরেজি ভাষায় তৈরি বিয়ের আমন্ত্রণপত্রের দুটি ছবিও পোস্ট করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

আমন্ত্রণপত্রে তারা লিখেন, ‘আমাদের পরিবারের আশীর্বাদ সঙ্গে নিয়ে আপনাদের এই খবরটা জানাতে ভীষণ ভালো লাগছে, ১৪ ও ১৫ নভেম্বর ২০১৮-তে আমরা বিয়ে করছি। আমাদের দুজনের প্রতি আপনাদের অকুণ্ঠ ভালোবাসার জন্য অশেষ ধন্যবাদ। ভালোবাসা, বন্ধুত্ব এবং পারস্পরিক বিশ্বাসযোগ্যতার যে সম্পর্কের পথে আমরা পা বাড়াচ্ছি, তার জন্য আপনাদের আশীর্বাদ চাই।’

ইনস্টাগ্রামে বিয়ের তারিখ জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত শুভাকাঙ্খিরা।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে অভিনন্দন জানিয়ে অভিষেক বচ্চন লিখেছেন, ‘অনেক অভিনন্দন, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।’

করণ জোহর লিখেছেন, ‘অনেক অনেক ভালোবাসা।’

জ্যাকুলিন ফার্নান্দেজ লিখেছেন, ‘লক্ষ্যপূরণ!’

আলিয়া ভাট লিখেছেন, ‘ওহো!’ সঙ্গে অনেকগুলো হার্ট ইমো।

আরও অভিনন্দন জানিয়েছেন নিমরাত কৌর, কারিশমা কাপুর, রিচা চাড্ডা, রাহুল বোস প্রমুখ।

১৫ নভেম্বর বিয়ের তারিখ বেছে নেয়ার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে ‘রামলীলা’ যেহেতু রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন জুটির প্রথম ছবি, তাই সেই ছবির মুক্তির দিনের পাঁচ বছর পূর্তিতে বিয়ে করছেন তারা।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের জুটিবদ্ধ সিনেমাগুলো হচ্ছে ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের

অবশেষে বিয়ের তারিখ জানালেন দীপিকা ও রণবীর

আপডেট সময় ০৯:০০:১০ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮