ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

বিএনপির দফা কত উঁচু হয় সেই অপেক্ষায় আছি: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাত দফা দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতদিন তাদের দাবি ছিল চারটি, এখন তা সাত দফা হয়েছে। দফা কত উঁচু হয় সেই অপেক্ষায় আছি।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে এখন কথা বলা, রাজনীতি, সাংবাদিকতা করার স্বাধীনতা আছে। গণতান্ত্রিক ধারায় সবার রাজনীতি করার সুযোগ আছে। যারা এখন ঐকবদ্ধ হয়েছে তাদের কার কি ভূমিকা তা সবাই জানে। নতুন জোটকে স্বাগত জানাই, তবে বাংলাদেশের জনগণকে দেখতে হবে এই জোটে কারা আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে সৌদি আরব যান। সফরে তিনি সৌদি আরবের বাদশাহর পাশাপাশি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। সফরে রিয়াদের কূটনৈতিক এলাকায় নিজস্ব জমিতে বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি মদিনায় গিয়ে মসজিদে নববীতে এশার নামাজ আদায় এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন। এ সফরে পবিত্র ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সৌদি আরব সফরের বিস্তারিত বিষয় তুলে ধরছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন পোশাকে যাত্রা শুরু পিআইএর কেবিন ক্রুদের

বিএনপির দফা কত উঁচু হয় সেই অপেক্ষায় আছি: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮