ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন অনলাইনে

আকাশ আইসিটি ডেস্ক: 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন (ইসি) এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদার সভাপতিত্বে সোমবার কমিশন বৈঠক শেষে বিষয়টি জানান সচিব। তিনি জানান, এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) ব্যবহারের প্রস্তুতিও থাকছে।

আইন সংশোধনের জন্য সরকারের প্রস্তাব পাঠানো হয়েছে। এটি হলে ইভিএম ব্যবহার করা হবে।

এই ভোটিং পদ্ধতিকে জনপ্রিয় করতে ২৭ অক্টোবর দেশের নয়টি স্থানে এবং নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় দুই দিনব্যাপী ইভিএম মেলা করার কথাও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন অনলাইনে

আপডেট সময় ১১:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮