ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় চাই: শাহরিয়ার কবির

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশিষ্ট লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে চলছে। এখন বিশ্বের অনেক দেশের কাছেই বাংলাদেশ রোল মডেল। যে পাকিস্তান বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল, তারাই আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে মানছে। তাই এই অগ্রযাত্রা অব্যহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চাই।

রাজশাহীতে অনুষ্ঠিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর মোড়ে ‘আমার ভোট আমি দেব, দেখে-শুনে-বুঝে মুক্তিযুদ্ধের পক্ষে দেব’ শীর্ষক স্লোগানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আমরা আগুন সন্ত্রাসীদের জয় দেখতে চাই না। একাত্তর, বঙ্গবন্ধু আর আগস্টের ঘাতক ও তাদের সহযোগীদের আমরা সংসদে দেখতে চাই না। আমরা চাই, একটি রাজাকারমুক্ত সংসদ হোক।

শাহরিয়ার কবির আরও বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র। সেজন্য তিনি ড. কামালকে নির্দেশ দিয়েছিলেন একাত্তরের ঘাতক জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে সংবিধান প্রণয়ন করতে। আজ কামাল হোসেনই ক্ষমতার লালসায় সেই একাত্তরের ঘাতকদের সঙ্গে হাত মিলিয়েছেন। যারা ২১ আগস্টের ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে হাত মিলিয়েছেন। তাই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে, মাঠে মাঠে সজাগ থাকুন, এই ঘাতক ও তাদের সহযোগীরা যেন সংসদে ঢুকতে না পারে।

সমাবেশের প্রধান বক্তা হিসেবে নিরাপত্তা বিশ্লেষক ও কমিটির উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, আমরা এদেশে কখনোই মৌলবাদের রাজনীতি দেখতে চাই না। আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশে সবার সমান অধিকার।

তিনি বলেন, আজ নারীরা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন। এটা সমান অধিকার নিশ্চিত করার ফলেই হয়েছে। এই সমান অধিকার সমুন্নত রাখতে হবে। তাই আপনার দেশ আপনার হাতেই রাখুন। সজাগ থাকতে হবে যেন তা মৌলবাদীদের হাতে না যায়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগর শাখার সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক, সাবেক উপউপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহসম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাবি শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় চাই: শাহরিয়ার কবির

আপডেট সময় ১০:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮