ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

অবশেষে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি

অাকাশ জাতীয় ডেস্ক: 

অবেশেষে ২৪ অক্টোবর সিলেটে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার বিকালে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

তিনি জানান, রোববার বিকালে মহানগর পুলিশ কার্যালয়ে যোগাযোগ করা হলে এক পুলিশ কর্মকর্তা তাকে অনুমতির বিষয়টি জানান।

মহানগর পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়াও সমাবেশের অনুমতির বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ অক্টোবর সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি চায় ঐক্যফ্রন্ট। ওইদিন অনুমতি না পেয়ে পরদিন একই স্থানে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়।

সে আবেদনও ঝুলিয়ে রাখে পুলিশ প্রশাসন। এ অবস্থায় রোববার দুপুরে হাইকোর্টে রিট করেন বিএনপি নেতা আলী আহমদ। সোমবার এই রিটের শুনানির তারিখ ধার্য করেন আদালত। তবে শুনানির আগেই পুলিশ সমাবেশের অনুমতি দেয়।

গত ১৩ অক্টোবর বিএনপিকে নিয়ে গণফোরামের সভাপতি, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়। ঐক্যপ্রক্রিয়া, নাগরিক ঐক্য ও জেএসডি যুক্ত রয়েছে ঐক্যফ্রন্টে।

Tag :
আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিতে ইসরাইলকে নেতানিয়াহুর পরামর্শ

অবশেষে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি

আপডেট সময় ০৭:৫৪:১২ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮