ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর কল্যাণপুর প্রধান সড়ক থেকে শ্যামলী অভিমুখে এই বিক্ষোভ মিছিল হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ‘ফরমায়েশি’ রায়ের প্রতিবাদে তাদের এই মিছিল বলে জানান রিজভী।

মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক মারুফ, আদাবর থানা ছাত্রদলের সভাপতি, মোজাম্মেল, সাধারণ সম্পাদক আলামিন, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ তিন শতাধিক নেতাকর্মী।

এসময় নেতাকর্মীরা তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সাজা দেয়ার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল

আপডেট সময় ০৫:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮